স্টাইল: Soft Cat Eye Lash Look, প্যাকেটে রয়েছে: ২ জোড়া সেলফ-অ্যাডহেসিভ হাফ ল্যাশ.
Pure প্রি-গ্লুড হাফ ল্যাশ তাদের জন্য পারফেক্ট, যারা ন্যাচরাল লুকের পাশাপাশি চোখে একটু বাড়তি mআকর্ষণীয়তা চান। সূক্ষ্মভাবে সাজানো ল্যাশ ফাইবারগুলো ল্যাশে নরম, হালকা ও ঘন-পাতলা মিশ্রণের লুক তৈরি করে। এতে ল্যাশ দেখতে আরও ঘন লাগে, অথচ থাকে হালকা ও ন্যাচরাল। চোখের বাইরের কোণকে আরও আকর্ষণীয় করে তুলতে ডিজাইন করা এই হাফ ল্যাশ চোখকে করে তোলে আরও লম্বা ও টানা, আর ফুটিয়ে তোলে সুন্দর ক্যাট-আই লুক। পাতলা ও নমনীয় ল্যাশ ব্যান্ডে থাকা স্বচ্ছ আঠার স্তরের কারণে অতিরিক্ত ল্যাশ গ্লু ছাড়াই দ্রুত ও সহজে এগুলো লাগানো যায়।
ন্যানোল্যাশ সেলফ-অ্যাডহেসিভ হাফ ল্যাশ মাত্র কয়েক মিনিটেই চোখের সৌন্দর্য বাড়িয়ে তোলার সহজ উপায়। হালকা ও নমনীয় এই ল্যাশগুলো আপনার ন্যাচরাল ল্যাশ লাইনের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়, ফলে পরতে আরাম লাগে এবং ল্যাশ ভারীও মনে হয় না। প্রতিটি প্যাকেটে রয়েছে ২ জোড়া হাফ ল্যাশ, যা সরাসরি লাগানোর জন্য প্রস্তুত। চোখের মাঝামাঝি অংশ থেকে বাইরের কোণ পর্যন্ত ন্যাচরাল ল্যাশের নিচে ল্যাশগুলো লাগিয়ে নিন। ব্যস! চোখ দেখাবে আরও লম্বা ও টানা, সঙ্গে থাকবে হালকা লিফটের ছোঁয়া। প্রতিদিনের কাজে বের হওয়া হোক বা বিশেষ কোনো অনুষ্ঠানের প্রস্তুতি—সর্বোচ্চ ৫ দিন পর্যন্ত উপভোগ করুন সুন্দর ও ন্যাচরাল ল্যাশ লুক।
একটি হাফ ল্যাশ আলতো করে ধরে প্যাকেট থেকে তুলে নিন। খেয়াল রাখবেন, যেন আঠার স্তরে হাত না লাগে।
সেলফ-অ্যাডহেসিভ হাফ ল্যাশটি আপনার প্রাকৃতিক চোখের পাপড়ির ঠিক নিচে বসান। চোখের বাইরের কোণের দিকে এগিয়ে লাগান এবং ল্যাশ ও চোখের ওয়াটারলাইনের মাঝে সামান্য ফাঁকা রাখুন।
ফলস ল্যাশগুলো আপনার প্রাকৃতিক চোখের পাপড়ির সঙ্গে আলতো করে চেপে দিন, যাতে সেগুলো ভালোভাবে আটকে থাকে এবং দীর্ঘস্থায়ী হয়।
প্যাকেটের ভেতরে পাবেন ২ জোড়া স্ব-আঠালো হাফ ল্যাশ। নিখুঁতভাবে লাগানোর জন্য আপনার কাছে আগে থেকেই থাকা Nanolash অ্যাপ্লিকেটরটি ব্যবহার করতে পারেন অথবা আলাদাভাবে কিনতে পারেন।
অ্যাপ্লিকেটরটি সেটের সঙ্গে অন্তর্ভুক্ত নয়।
প্রি-গ্লুড Pre-Glued Pure Half Lashes হাফ ল্যাশ চোখে ন্যাচরাল ক্যাট-আই লুক আনতে Pure হাফ ল্যাশ হতে পারে আপনার পছন্দের সঙ্গী। হালকা এই ল্যাশ চোখের বাইরের কোণে এনে দেয় সুন্দর টান, ফলে চোখ দেখায় আরও লম্বা ও আকর্ষণীয়। সুন্দরভাবে সাজানো ল্যাশ ফাইবারগুলো ন্যাচরাল ল্যাশের সঙ্গে মিশে যায়, ফলে ল্যাশ দেখতে ঘন ও পরিপাটি লাগে, কিন্তু অতিরিক্ত ঘন মনে হয় না। এতে আগে থেকেই আঠার স্তর থাকায় আলাদা করে ল্যাশ গ্লু লাগানোর প্রয়োজন নেই। অল্প সময়েই সহজে লাগিয়ে নিতে পারবেন। হালকা ক্যাট-আই ইফেক্টের কারণে Pure হাফ ল্যাশ প্রতিদিনের ব্যবহারের জন্য উপযুক্ত। এটি চোখকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে, অথচ ন্যাচরাল লুকও বজায় থাকে।
আপনার ইমেল ঠিকানাটি দিন এবং এটি আবার বিক্রি শুরু হলে আমরা আপনাকে জানাব।
ধন্যবাদ!
পণ্যটি উপলভ্য হলে আপনাকে জানানো হবে।